Dhaka, Sunday | 2 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 2 August 2026 | English
শিরোনাম:

নাটোরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, আহত ১

প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৩:০৮ পিএম  (ভিজিটর : ৭)

নাটোরের সিংড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আফজাল হোসেন (২৮) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আল-আমিন (১৯) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২ আগস্ট) ভোর ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন নাটোর সদর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আহত আল-আমিন একই জেলার ঋষির নওগাঁ গ্রামের মো. ফায়েজ মিয়ার ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন-১৬-০৯৪২ নম্বরের একটি মাছবাহী পিকআপ সিংড়া মাছ আড়তের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে খেজুরতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাকের পেছনে পিকআপটি সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আফজাল হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন আল-আমিন।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর পিকআপচালক ইলিয়াস আলী ভূঁইয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত ট্রাকটি শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ চলছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝