Dhaka, Tuesday | 28 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 July 2026 | English
শিরোনাম:

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে পরিকল্পনা সভা

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:১৭ পিএম  (ভিজিটর : ৭)

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা তথ্য অফিস, পিরোজপুর এবং ইউনিসেফের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ এবং মেডিকেল অফিসার ডা. আরিফ হাসান।

জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইউনিসেফ বরিশালের এসবিসি অফিসার মো. আব্দুল জলিল।

আলোচকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে তারা কিশোর-কিশোরী ও যুবকদের নিজ নিজ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

সভায় বিডি ক্লিন, পজিটিভ পিরোজপুর এবং কদমতলা ইউথ ফাউন্ডেশনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝