Dhaka, Wednesday | 22 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 July 2026 | English
পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
শিরোনাম:

মৌলভীবাজারে কৃষকদের মাঝে গাছের চারাসহ কৃষি উপকরণ বিতরণ

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:৪৯ পিএম  (ভিজিটর : ৭)

মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৫–২৬ অর্থবছরের সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা, বাঁশের খুঁটি, জৈব (গোবর) সার, লেবুর চারা, শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুলাউড়া আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ মো. শওকতুল ইসলাম শকু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুবেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সহসভাপতি আলমগীর হোসেন ভূঁইয়া, সাংবাদিক মইনুল হক পবন ও মহি উদ্দিন রিপন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু বলেন, বর্তমান সরকার কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। তিনি বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষি অফিস সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলায় মোট ৯৫০ জন কৃষক এ কর্মসূচির আওতায় সুবিধা পাবেন। এর মধ্যে ৫৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন শাকসবজির চারা, ৩৫০ জনকে পাঁচ প্রজাতির মিশ্র গাছের চারা এবং ৫০ জনকে লেবুর চারা দেওয়া হবে। এছাড়া প্রত্যেক কৃষককে পাঁচটি করে বাঁশের খুঁটি ও জৈব সার প্রদান করা হবে।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝