Dhaka, Wednesday | 15 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 15 July 2026 | English
এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীরা ফের পরীক্ষা দেওয়ার সুযোগ : শিক্ষামন্ত্রী
সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
বাংলাদেশে চলমান ভারতের উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি
জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিরোনাম:

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:৫৬ পিএম  (ভিজিটর : ১৬)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত শেখেরখীল ইউনিয়নে হাজী আনোয়ার ইসলাম (প্রকাশ বদ কোম্পানি) ফাউন্ডেশনের উদ্যোগে দেড় হাজারের বেশি বন্যার্ত মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় উপজেলার শেখেরখীলের ফাঁড়িরমুখ এলাকায় আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা দেড় হাজারের বেশি বন্যাকবলিত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বন্যাদুর্গত মানুষের জন্য শুকনো খাবার, চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু, ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আনোয়ার ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দু শুক্কুর কোম্পানি বলেন, “বাঁশখালীর ইতিহাসে এমন ভয়াবহ বন্যা আগে দেখা যায়নি। এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শেখেরখীল ইউনিয়ন। বন্যার শুরু থেকেই আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে নগদ অর্থ ও খাদ্যসহায়তা দিয়ে আসছি। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় এবারও দেড় হাজারের বেশি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এ মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝