Dhaka, Thursday | 1 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 1 October 2026 | English
শিরোনাম:

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৩৫ পিএম আপডেট: ০৭.০৭.২০২৬ ৫:৩৯ পিএম  (ভিজিটর : ৬৯)
হামলার ঘটনায় গ্রেপ্তার মনোয়ার হোসেন খোকন

হামলার ঘটনায় গ্রেপ্তার মনোয়ার হোসেন খোকন

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় জমি-সংক্রান্ত বিরোধ ও স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এক সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন আহত হয়েছেন।

এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানায়।

গ্রেপ্তার ব্যক্তি মো. মনোয়ার হোসেন খোকন (৪৫)। তিনি টঙ্গীর দাঁড়াইল এলাকার মৃত কুদরত আলীর ছেলে।

পুলিশ জানায়, তিনি টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই) রাতে টঙ্গীর সাতাইশ এলাকায় শ্রী নীল মোহন (৫০) নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে প্রধান অভিযুক্ত মনোয়ার হোসেন খোকনকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের দাবি, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

এর জেরে ২০ থেকে ২৫ জনের একটি দল নীল মোহনের বাড়িতে হামলা চালায়। এ সময় নীল মোহনকে ঘর থেকে বের করে মারধর করা হয়। হামলায় তাঁর স্ত্রী বৃষ্টি মণ্ডল (৪০), ছেলে বিজয় মণ্ডল (১৪) এবং ভাতিজি চায়না (২২) আহত হন। হামলার সময় বাড়িতে ভাঙচুরও করা হয় বলে অভিযোগ রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝