Dhaka, Tuesday | 30 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 30 June 2026 | English
আগামীকাল ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন
এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু বৃহস্পতিবার
আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
দেশের বাজারে স্বর্ণের দামে পতন
শিরোনাম:

দিনাজপুরের নবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:২৪ পিএম  (ভিজিটর : ১১)

‘ওয়ান ট্রি, ওয়ান চাইল্ড’প্রতিপাদ্যে দিনাজপুরের নবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে “লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশ ” (লেইস) কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়। কর্মসূচিটি বাস্তবায়ন করে নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়।

অনলাইনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, বিএনপি নেতা তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক এবং নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল হোসেন।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, প্রতিটি শিশুর নামে একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝