Dhaka, Thursday | 24 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 24 September 2026 | English
শিরোনাম:

পিরোজপুরের ‎মঠবাড়িয়া ফিস মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

প্রকাশ: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৪:৩০ পিএম আপডেট: ২৮.০৬.২০২৬ ৪:৩৯ পিএম  (ভিজিটর : ৬৫)

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিস মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পুরাতন ব্যবসায়ীরা। 

রোববার (২৮ জুন) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
‎লিখিত বক্তব্যে ব্যবসায়ীরা জানান, ২০১৮ সালে আধুনিক ফিস মার্কেট নির্মাণের জন্য তৎকালীন পৌর মেয়র ও প্রশাসনের আশ্বাসে তাদের পুরোনো দোকান ভেঙে ফেলা হয়। সে সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এক বছরের মধ্যে পূর্বের স্থানে কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই তাদের দোকান ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আট বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।
‎ব্যবসায়ীরা অভিযোগ করেন, বর্তমানে নতুন করে প্রতি বর্গফুট দোকানের মূল্য ৬ থেকে ৬ হাজার ৫০০ টাকা এবং মাসিক প্রতি বর্গফুট ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। অথচ পাশের জেলা বরগুনায় একই ধরনের মার্কেটে প্রতি বর্গফুটের মূল্য ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে রাখা হয়েছে। এতে মঠবাড়িয়ার ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্য করা হয়েছে বলে দাবি তাদের।
‎তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে ডিসিআর ও চান্দিনা হোল্ডিংয়ের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করলেও এখন তাদের সেই অধিকার অস্বীকার করা হচ্ছে। আট বছর ব্যবসা বন্ধ থাকায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।
‎সংবাদ সম্মেলনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে পুরাতন ব্যবসায়ীরা তাদের পূর্বের প্রাপ্য দোকান ফেরত পাওয়া এবং দোকান বরাদ্দে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

এর আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝