Dhaka, Sunday | 21 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 21 June 2026 | English
বিশ্ব বাবা দিবস আজ
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর
শিরোনাম:

পিরোজপুরে মাদকের বিস্তার রোধে “আমাদের করণীয় শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:২০ এএম  (ভিজিটর : ১৬)

মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে “পিরোজপুরে মাদকের বিস্তার: আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২০ জুন) বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

এছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।

সভায় বক্তারা বলেন, মাদক বর্তমানে দেশের অন্যতম প্রধান সামাজিক সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। মাদকের ভয়াবহ ছোবলে যুবসমাজ বিপথগামী হচ্ছে, পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সমাজে নানা ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদারের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক নির্মূলে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়; সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে হবে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। 

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝