Dhaka, Sunday | 2 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 2 August 2026 | English
শিরোনাম:

নালিতাবাড়ীতে নিখোঁজ ৬ মাদ্রাসা ছাত্রের মধ্যে উদ্ধার ৫

প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:৩৬ পিএম  (ভিজিটর : ৬১)

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়া ৬ মাদ্রাসা ছাত্রের মধ্যে ৫ জনকে উদ্ধার করেছে পুলিশ ও স্বজনরা। উদ্ধার হওয়া ছাত্রদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তবে এখনও একজন শিক্ষার্থীর সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদ এলাকা থেকে তিন ছাত্রকে উদ্ধার করা হয়। তারা হলো—পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)।

এর আগে বিকেলে নালিতাবাড়ীর আড়াইআনী বাজারের খাদ্যগুদাম এলাকা থেকে ওয়াসিমের ছেলে আব্দুল্লাহ আনসারীকে (১০) উদ্ধার করা হয়। পরে রাতে রাজধানী ঢাকার মহাখালী এলাকা থেকে খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফির (১২) সন্ধান পান তার স্বজনরা।

জানা গেছে, গত শনিবার শহরের আড়াইআনী বাজার এলাকা থেকে এক ছাত্র নিখোঁজ হয়। পরদিন রোববার দুপুরে পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদ্রাসার তিন ছাত্র একযোগে নিখোঁজ হয়। এছাড়া সোমবার আড়াইআনী বাজারের জেলখানা মোড় এলাকা থেকে আরও এক ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এতে উদ্বিগ্ন অভিভাবকরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে।

নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, নিখোঁজ থাকা ১ ছাত্রের সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝