Dhaka, Monday | 28 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 28 September 2026 | English
শিরোনাম:

অবৈধভাবে বালু উত্তোলন, শ্যালো মেশিন জব্দ

প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮:১২ পিএম  (ভিজিটর : ১৫৮)

দিনাজপুরের নবাবগঞ্জে করতোয়া নদীতে কাচদহ গ্রামের সামনে অবৈধভাবে নদীর তীর কেটে বালু উত্তোলনকালে একটি  শ্যালো মেশিন ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ২টায় নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), থানা পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে করতোয়া নদীতে অভিযান পরিচালনা করে একটি শ্যালো মেশিন ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেন। এ সময় স্যালো মেশিন দিয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান।

নবাবগঞ্জ উপজেলা সহকারী (ভূমি) রেজাউল ইসলাম বলেন, উপজেলার কাচদহ এলাকায় করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে অভিযানে একটি শ্যালো মেশিন এবং বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝