Dhaka, Sunday | 26 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 July 2026 | English
শিরোনাম:

মাদারগঞ্জ পৌরসভার ১৭ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ৪:৫৮ পিএম  (ভিজিটর : ৪২)

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৭ কোটি ৭৭ লাখ ৮০ হাজার ৪৪২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (৭ জুন) দুপুর ২টার দিকে মাদারগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর হলরুমে এ বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চৌধুরী। 

এবারের বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৬ কোটি ২২ লাখ ১৫ হাজার ৭১৪ টাকা। রাজস্ব ব্যয় ৫ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত ২৭ লাখ ৫৫ হাজার ৭১৪ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার ৭২৮ টাকা। এ খাতে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা ৷ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালিদ মাসুদ সোহেল তালুকদার প্রমূখ। এসময় মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, পৌরসভার সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম, সহকারী প্রকৌশলী পারেক আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা জুলহাস উদ্দিন।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝