Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:৩২ পিএম  (ভিজিটর : ৭৩)

বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০০পিস ইয়াবাসহ মিন্টু আলী (৪৬) নামের এক বাস যাত্রীকে গ্রেপ্তার করেছে। 

শনিবার (৬ জুন) বেলা ১০টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার হবির মোড় ট্রাক্টর শ্রমিক অফিসের সামনে নওগাঁগামী হানি এন্টারপ্রাইজ নামক একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় উল্লেখিত পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিন্টু আলী নওগাঁ সদরের আরজি মধ্যপাড়ার ইউসুফ আলী প্রামানিকের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, শনিবার সকালে বাসে নওগাঁর উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে বেলা ১০টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির সান্তাহার হবিরমোড় ট্রাক্টর ইউনিয়ন শ্রমিক অফিসের সামনে চেকপোস্ট বসানো হয়। পরে চট্টগ্রাম হতে ছেড়ে আসা নওগাঁগামী ঢাকা মেট্রো- ব ১৪-৪০০৮ রেজি: নম্বরের হানি এন্টারপ্রাইজ নামক একটি বাস থামিয়ে তল্লাশি করা হলে যাত্রীবেশে বাসের সিটে বসা মিন্টু আলীকে তল্লাশি করা কালে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝