Dhaka, Sunday | 26 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 July 2026 | English
শিরোনাম:

মা-হারা শিশুর সামনে ডুবে মারা গেলেন বাবা

প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:৪৭ এএম  (ভিজিটর : ৬১)

জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে ঝাড়কাটা নদীর পানিতে ডুবে জুলহাস উদ্দিন (৪০) নামে এক ঘোড়া গাড়ী চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের ঝাড়কাটা নদীর মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের কাহেতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জুলহাস উদ্দিন মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামের মৃত আনার ব্যাপারীর ছেলে। তিনি পেশায় ঘোড়াগাড়ি চালক ছিলেন।

স্থানীয়রা জানান- শুক্রবার দুপুর ১টার দিকে মা হারা ৫ বছর বয়সী ছেলে রাহাতকে সঙ্গে নিয়ে ঝাড়কাটা নদীতে ঘোড়াকে গোসল করাতে যান জুলহাস। এক পর্যায়ে নদীর পানিতে নেমে তিনি নিখোঁজ হন। বাবাকে পানিতে তলিয়ে যেতে দেখে রাহাত বাড়িতে গিয়ে খবর দেয়।

পরে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে জেলেদের জাল দিয়ে নদী থেকে জুলহাসের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা আরও জানান- জুলহাসের বৃদ্ধা মা ও ৫ বছরের এক ছেলে রয়েছে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন- রাহাতের বয়স যখন মাত্র ৭ দিন, তখন তার মা সংসার ছেড়ে চলে যান। এরপর থেকে ছেলে ও বৃদ্ধা মাকে নিয়েই জীবনসংগ্রাম চালিয়ে আসছিলেন জুলহাস।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন- “পানিতে ডুবে জুলহাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।”

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝