Dhaka, Tuesday | 2 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 2 June 2026 | English
বিশ্বকাপ মিশন শুরু—অনুশীলনে রোনালদোর বার্তা
বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম
তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, বিপর্যস্ত জনজীবন
রামিসা হত্যা মামলা: আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ
শিরোনাম:

টঙ্গিবাড়ীতে মোবাইল কোর্টের অভিযানে দুই ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৪:৩৪ পিএম  (ভিজিটর : ৮)

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় অনুমোদনহীন কসমেটিক্স পণ্য, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে দুইটি ফার্মেসিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিভিন্ন ফার্মেসিতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।

অভিযানকালে ইব্রাহীম ফার্মেসি ও বিসমিল্লাহ ফার্মেসিতে অনুমোদনহীন কসমেটিক্স পণ্য, ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ঔষধ ও কসমেটিক্স আইন-২০২৩ এর ৪০(খ), ৪০(গ), ৪০(ঘ) এবং ৪১(২) ধারায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত জনস্বার্থে ফার্মেসিগুলোকে আইনানুগভাবে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করে। পাশাপাশি সাধারণ মানুষকে অনুমোদনহীন, নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং কসমেটিক্স পণ্য ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ঔষধ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভবিষ্যতেও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝