Dhaka, Sunday | 12 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 12 July 2026 | English
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার শিক্ষার্থী
১৮ দিনের দানে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার টাকা
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
শিরোনাম:

টঙ্গিবাড়ীতে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মমতাজ আলোকে সংবর্ধনা

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:৪০ পিএম  (ভিজিটর : ৪৬)

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মমতাজ আলোকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ মে) টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসসের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মালোশিয়া বিএনপির সাবেক সভাপতি মাহাবুব আলম শাহেনহাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খান মনিরুল মনি পল্টন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর হোসেন দোলন, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন শেখ, সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী নেতৃত্বের বিকাশ ও এলাকার উন্নয়নে মমতাজ আলোক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার নেতৃত্বে নারীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে বক্তারা উল্লেখ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় মমতাজ আলোক তার বক্তব্যে টঙ্গিবাড়ীর সার্বিক উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়া হবে। উপজেলায় কোন চাদাবাজী বালু ব্যাবসায়ী মাদক সেবী মাদক ব্যাবয়ী কাউকে প্রশ্রয় দেওয়া হবেনা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝