Dhaka, Saturday | 23 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 23 May 2026 | English
আগামীকাল থেকে চলবে ‘ঈদ স্পেশাল’ ট্রেন
স্পোর্টস ও ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
শেষ হলো হজ ফ্লাইট, সৌদি আরবে ২৪ বাংলাদেশীর মৃত্যু
আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মেধাবিকাশে প্রাথমিক বিদ্যালয় উৎসব অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৮:১০ পিএম  (ভিজিটর : ৬)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কোমলমতি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, শারীরিক সামর্থ মানসিক শক্তি, অনুপ্রেরণা সৃষ্টি ও মেধা বিকাশের লক্ষ্যে-বার্ষিক আন্ত: উপজেলা প্রাথমিক বিদ্যালয় উৎসব-২০২৬  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দিনব্যাপী এ প্রতিযোগিতায় ফুলবাড়ী উপজেলার সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহ অংশগ্রহণ করে। ফাইট আনটিল লাইট ফুল কুড়িগ্রাম এর সহযোগিতায়  ও ফুল বৃত্তির আয়োজনে উপজেলার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায়, মেধা যাচাই, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, বিভিন্ন খেলায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, প্রভাষক জাকারিয়া মিয়া, ফুলের পরিচালক আব্দুল কাদের, ফুলবাড়ী শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি  আনিসউর রহমান, সাধারণ সম্পাদক ছাইদুল হক, এডুকেয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ।

শিক্ষার্থী শাহাদত হোসেন, সিদরাতুল মাধুর্য, অদিতি রায় মেঘলা, মাসুদা খাতুন জানান, দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতে পেরে আমরা অনেক আনন্দিত, হারজিত বড় কথা নয়, আমরা খেলায় অংশগ্রহণ করেছি এটাই বড় কথা। আমরা ধন্যবাদ জানাই আয়োজকারী স্বেচ্ছাসেবী সংস্থা ফুলকে।

ফুলের পরিচালক আব্দুল কাদের জানান, কোমলমতি শিক্ষার্থীদেরকে পাঠ্য বইয়ের বাহিরে গিয়ে শারীরিক, মানসিক বিকাশের লক্ষ্যে আজকের এই আয়োজন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝