Dhaka, Saturday | 23 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 23 May 2026 | English
আগামীকাল থেকে চলবে ‘ঈদ স্পেশাল’ ট্রেন
স্পোর্টস ও ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
শেষ হলো হজ ফ্লাইট, সৌদি আরবে ২৪ বাংলাদেশীর মৃত্যু
আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

পত্নীতলায় পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:১৪ পিএম  (ভিজিটর : ৪৮)

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাই নিশ্চিত করতে নওগাঁর পত্নীতলায় সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এই কর্মসূচির আয়োজন করে  উপজেলা প্রশাসন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রিফাত আরা। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, আনসার ও ভিডিপি অফিসার বুলবুলি খাতুন, ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো.তোফাজ্জল হোসেন প্রমূখ। কর্মসূচীতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, কসাই, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

বক্তারা বলেন, কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা না হলে চামড়ার গুণগত মান নষ্ট হয় এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। তাই কোরবানির পরপরই নির্ধারিত নিয়মে চামড়ায় লবণ প্রয়োগ ও সংরক্ষণের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এসময় পশু জবাইয়ের সঠিক পদ্ধতি, পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিবেশ দূষণ রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝