Dhaka, Saturday | 23 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 23 May 2026 | English
আগামীকাল থেকে চলবে ‘ঈদ স্পেশাল’ ট্রেন
স্পোর্টস ও ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
শেষ হলো হজ ফ্লাইট, সৌদি আরবে ২৪ বাংলাদেশীর মৃত্যু
আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৮:০৬ পিএম  (ভিজিটর : ১৫)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় ৪ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ১ শত ৪৮ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করেছেন রূপগঞ্জ ইউনিয়ন প্রশাসক ও পূর্বাচল রাজস্ব সার্কেল, সহকারী কমিশনার ভূমি  ফরিদ আল সোহান।

(২৩ মে) শনিবার বিকালে উপজেলার গুতিয়াবো এলাকায় ইউনিয়ন পরিষদ হলরুমে ২০২৬ - ২০২৭ অর্থ বছরের এ উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সামসুল ইসলাম, রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, সিনিয়র সহ সভাপতি রফিক উদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ টেলিভিশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সদস্য সচীব মাহবুব আলম প্রিয়,  আহবায়ক সদস্য রিপন মিয়া, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আওলাদ হোসেন, ৩নং ওয়ার্ড মেম্বার মোরশেদ আলম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ হাসান শামীম, সাংবাদিক মাহমুদুল হাসান নয়ন প্রমূখ।

এ সময় উন্মুক্ত বাজেট সভায় ফরিদ আল সোহান তার বক্তব্যে বলেন, রূপগঞ্জ ইউনিয়নের ভৌগোলিক অবস্থানে ও জনসংখ্যা বিবেচনায় বাজেট কম। কিন্তু স্বল্প বাজেট থেকেই  নাগরিকদের চাহিদা পুরনের চেষ্টা হয়। স্থানীয় সরকারের অধীনে তৃণমূল পর্যায়ে সরকারী সেবা প্রদানে জনগণের মতামতের ভিত্তিতে বাজেট প্রণয়ন করা হয়েছে।

এতে জনগুরুত্বপূর্ণ বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বৃক্ষরোপন, রাস্তা ঘাট মেরামত ও সিসি ক্যামেরা বাড়ানোর বিষয়ে বাজেট বাড়ানোর চেষ্টা করা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝