Dhaka, Monday | 31 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 31 August 2026 | English
শিরোনাম:

নেছারাবাদে ডোবায় পড়ে শিশুর করুণ মৃত্যু

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:২৭ পিএম  (ভিজিটর : ২০৩)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ডোবায় পড়ে সার্থক সুতার (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সার্থক উপজেলার ৬ নম্বর দৈহারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌরভ সুতারের ছেলে।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দৈহারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরে বসে গল্প করছিলেন। এ সময় সবার অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর একপর্যায়ে ঘরের পাশের একটি ডোবায় শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তাওহীদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান বলেন, “আমরা এখনো বিষয়টি জানতে পারিনি। যেহেতু পানিতে পড়ে মৃত্যু হয়েছে, কেউ অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝