Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

খুলনায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী কর্মসূচি

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৮:২৮ পিএম  (ভিজিটর : ৮৮)

মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ছয়দিনের কর্মসূচি হাতে নিয়েছে খুলনা জেলা বিএনপি।

আজ শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর কে. ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। খুলনা জেলা বিএনপি'র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী। কর্মসূচিসমূহে খুলনা জেলার প্রতিটি উপজেলা/পৌরসভা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত ঐক্যবদ্ধ-সুশৃঙ্খলভাবে যথাযথ ভাবগাম্ভির্য্যরে সাথে বাংলাদেশের জন্য মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরোচিত ভ‚মিকা ও স্বদেশ প্রেম জনগনের সামনে তুলে ধরার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৩০ মে খুলনা জেলা বিএনপি'র প্রতিটি ইউনিটের নেতাকর্মী-সমার্থকদের কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণ। জেলার প্রতিটি ইউনিটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। তবে মহানগর বিএনপি'র সাথে ৩০ মে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে যৌথ আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে এ কর্মসূচি চলবে আগামী ৩ জুন পর্যন্ত। অন্যদিকে, কর্মসূচির অংশ হিসেবে সীমিত আয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠি, ভবঘুরে-অসহায়-দুস্থদের এবং এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ। একই সাথে স্ব স্ব ধর্মীয় রীতি অনুযায়ী মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি ছাড়াও পুস্তক প্রদর্শনীর আয়োজনও থাকবে জেলা বিএনপি'র সহায়তায়।

উপজেলা/পৌরসভা পর্যায়ে এসব কর্মসূচিতে বিএনপি'র স্থানীয় সংসদ সদস্য, জেলা বিএনপি'র শীর্ষ নেতৃবৃন্দ অতিথি হিসেবে অংশগ্রহন করবেন। জেলার অন্তর্গত নয়টি উপজেলা, দু'টি পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল, জেলা বিএনপি'র সদস্য শেখ আব্দুর রশিদ, আশরাফুল আলম নান্নু, সুলতান মাহমুদ, শেখ আজগর আলী, নাজমুস সাকির পিন্টু, মো. সাইফুর রহমান মিন্টু, জিএম রফিকুল হাসান, মল্লিক আব্দুস সালাম সহ প্রমুখ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝