Dhaka, Sunday | 26 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 July 2026 | English
শিরোনাম:

মাগুরায় স্কুলছাত্রী ধর্ষণ ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোয় আটক ৩

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:২৪ পিএম  (ভিজিটর : ২৯০)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাগুরা শ্রীপুর উপজেলায় ৭ম শ্রেণী এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ এবং ধষর্ণের ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। 

ধষর্ণের ঘটনায় অভিযুক্তরা হলেন, সৌরভ (২১) অনিক (১৯) রানা বিশ্বাস (২০) নয়ন শেখ (১৯) মোহম্মদ হুসাইনসহ ৫ নামের মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে, অনিক, রানা, নয়নসহ তিনজন গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুইজনের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজ শনিবার রাতে ছাত্রীর মায়ের করা অভিযোগে আমবসার ইউনিয়ন বিলনাথুর্ ইছাপুর গ্রামে থেকে তিজনকে আকট করা হয়।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বলেন, সৌরভ (২১) বিভিন্ন সময় মোবাইল ফোনে ও সোশ্যাল যোগাযোগ মাধ্যমে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। বিয়ের প্রস্তাবে রাজি না হলে গেল ৪মে শ্রীপুর থানার টেম্পু স্ট্যান্ড থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে শ্রীকোল ইউনিয়নের খড়িচাইল গ্রামে একটি কলা বাগানে নিয়ে গিয়ে জোর করে মেয়েকে ধর্ষণ করে পরে তা ভিডিও করে রাখে। এ ঘটনার পর ধষর্ণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে শ্রীপুর থানা মামলা দায়ের করেন।

মাগুরা শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া বলেন, স্কুলছাত্রীর মায়ের দায়ের করা মামলায় ৫ জনের নাম এসেছে। এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সপদ করা হয়েছে। বাকি দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝