Dhaka, Saturday | 23 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 23 May 2026 | English
আগামীকাল থেকে চলবে ‘ঈদ স্পেশাল’ ট্রেন
স্পোর্টস ও ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
শেষ হলো হজ ফ্লাইট, সৌদি আরবে ২৪ বাংলাদেশীর মৃত্যু
আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

মোংলায় সাজা প্রাপ্ত আসামীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:২২ পিএম আপডেট: ২৩.০৫.২০২৬ ৩:২৫ পিএম  (ভিজিটর : ৫৭)

মোংলা থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ সাজাপ্রাপ্ত এক আসামি সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২২ মে) গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পোর্ট পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন। 

পুলিশ সূত্রে জানা যায়, মোংলা থানার এস আই আরিফ হাসান সহ মোংলা থানা পুলিশের টিম পৌরসভার ০৬ নং ওয়ার্ডের কবর স্থান রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোঃ সবুর হাওলাদার (২৬) নামে এক যুবককে আটক করা হয়। তল্লাশিকালে তার নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। সবুর ওই এলাকার মোঃ আব্দুল বারেক হাওলাদারের  পুত্র।

পৃথক আরেকটি অভিযানে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বালুর মাঠ এলাকা থেকে রবিউল ইসলাম (২৮) নামের আরও এক আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। আটককৃত রবিউল ওই এলাকার হাকিম গাজীর পুত্র।

মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন, আটককৃত আসামিরা এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝