নাটোরের গুরুদাসপুর উপজেলায় পুকুর থেকে ভাসমান অবস্থায় ছবেদা বেগম (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৬টার দিকে উপজেলার ধানুড়া মিল্লিপাড়া এলাকার নাসিম হোসেনের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুর মালিক নাসিম হোসেন পুকুরে কালো রঙের বোরকা পরিহিত এক নারীর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানালে স্থানীয়রা মরদেহটির পরিচয় শনাক্ত করেন। নিহত নারী ছবেদা বেগম বলে নিশ্চিত হওয়া যায়।
খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এফপি/অ