Dhaka, Friday | 22 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 22 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:৪০ পিএম  (ভিজিটর : ৯)

মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শহরের পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে সোপান (২২) এবং তার বন্ধু একই গ্রামের রিপনের ছেলে আজওয়াদ (২২)।

তারা দুজনেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতদের বন্ধু মাসুদ স্থানীয় সাংবাদিকদের জানান, ঢাকা থেকে তারা ১৫ জন বন্ধু মিলে মুন্সীগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকায় সোপানের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তারা সবাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রবার বিকেলে সোপান ও আজওয়াদ স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা দুজনেই গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন। মাসুদ বলেন, “আমাদের সাথে থাকা বন্ধুদের কেউ সাঁতার না জানায় আমরা তাৎক্ষণিকভাবে তাদের বাঁচাতে পানিতে নামতে পারিনি।”

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ মোহাম্মদ ইউসুফ আলী সরকার জানান, পানিতে ডুবে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

স্থানীয় প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন ঢালী জানান, বন্ধুদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পুকুর থেকে সোপান ও আজওয়াদকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তবে উদ্ধার করতে বেশ কিছুটা সময় লেগে যায়। পরে তাদের দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনে নিহতদের মরদেহ ময়নাতদন্ত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী ছাত্রের এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে সহপাঠী, পরিবার এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝