Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
শিরোনাম:

খুলনায় বিএনপি অফিসের ভেতরে যুবদল সদস্যসহ ২ জন গুলিবিদ্ধ

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:৪৭ পিএম  (ভিজিটর : ১৩০)

খুলনা নগরীর লবণচরা থানাধীন পুটিমারী বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে যুবদলের দুইজন গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। 

আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে পুটিমারী বাজার সংলগ্ন বিএনপি অফিসের ভেতরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৫) এবং জাহিদ (৩৫)। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সার্জারি ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে বিভিন্ন থানার একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত পারভেজ (৩৪) সেখানে প্রবেশ করে। পরে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাসুম বিল্লাহর বাম পায়ের রানে এবং জাহিদের ডান হাতের বাহুতে গুলি লাগে।

ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝