Dhaka, Friday | 22 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 22 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় টমটম চালকের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:৩৪ পিএম আপডেট: ২২.০৫.২০২৬ ৮:৩৭ পিএম  (ভিজিটর : ১১)

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সিএনজি দুর্ঘটনায় নুরুল আমিন (৫৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল ১১টার দিকে উপজেলার তুলাতলী-গর্জনিয়া বাজার সড়কের বড়ঘোনা টেক পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন উপজেলার তুলাতলী গ্রামের মামা-ভাগিনা ঝিরি এলাকার কবির আহমদের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন। তিনি পেশায় টমটম চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল আমিন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। তারা সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পর কয়েকশ গজ এগোতেই চালকের আচরণ অস্বাভাবিক মনে হয় অন্য যাত্রীদের। একপর্যায়ে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে বড়ঘোনা টেক পয়েন্ট এলাকায় সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় সামনের সিটে বসা নুরুল আমিনের বুকে সিএনজির স্টিয়ারিংয়ের আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে গর্জনিয়ার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছালেহ আহমদ বলেন, “নুরুল আমিন আমার ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি খুবই পরিশ্রমী মানুষ ছিলেন। তার চার সন্তান রয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।”

এদিকে স্থানীয় এক রাজনৈতিক নেতা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, “গর্জনিয়া-তুলাতলী সড়কে চলাচলকারী কিছু চালক মাদকাসক্ত। অনেকেই চোরাচালানের কাজে জড়িত। মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর কারণেই প্রায়ই দুর্ঘটনা ঘটছে। শুক্রবারের ঘটনাটিও তেমন হতে পারে।”

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝