Dhaka, Saturday | 23 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 23 May 2026 | English
আগামীকাল থেকে চলবে ‘ঈদ স্পেশাল’ ট্রেন
স্পোর্টস ও ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
শেষ হলো হজ ফ্লাইট, সৌদি আরবে ২৪ বাংলাদেশীর মৃত্যু
আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৫৬ পিএম  (ভিজিটর : ৮)

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে কর্মশালা আজ শনিবার (২৩ মে) খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চিকিৎসা, সন্তানদের শিক্ষা, দাফন, অন্ত্যেষ্টিক্রিয়াসহ বিভিন্ন ধরণের আবেদন করলে অনুদান পাওয়া যায়। সেবা সহজীকরণে অতীতের চেয়ে এখন কোন জটিলতা ছাড়া সহজে অনলাইনে আবেদন করা যাচ্ছে। তিনি বলেন, কোন জটিলতা ছাড়া আমি নিজেও আবেদন করে আর্থিক অনুদান পেয়েছি। জটিল রোগের জন্য সর্বোচ্চ তিন লাখ টাকা অনুদান প্রদান করা হচ্ছে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কল্যাণমুখী কাজ করে যাচ্ছে। এ সেবা সর্বস্তরে পৌঁছে দিতে তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম ও কেএমপির উপপুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামান। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহীনুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মোঃ জামিরুল ইসলাম। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা বিভাগীয় কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝