Dhaka, Saturday | 23 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 23 May 2026 | English
আগামীকাল থেকে চলবে ‘ঈদ স্পেশাল’ ট্রেন
স্পোর্টস ও ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
শেষ হলো হজ ফ্লাইট, সৌদি আরবে ২৪ বাংলাদেশীর মৃত্যু
আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

পাইকগাছায় জালনোট প্রতিরোধে সচেতনতামূলক ওয়ার্কশপ

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:৫৬ পিএম  (ভিজিটর : ৯)

জালনোটের বিস্তার রোধ ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে খুলনার পাইকগাছা উপজেলায় জনসচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করে পাইকগাছা সোনালী ব্যাংক PLC শাখা।

ওয়ার্কশপে পাইকগাছা সোনালী ব্যাংক শাখার ম্যানেজার দীপায়ন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর অতিরিক্ত পরিচালক মোঃ মুনজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ এরশাদুল হোসেন এবং বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন প্রেসক্লাব পাইকগাছা সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সুধীজন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জালনোট প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকলেও জনগণের সক্রিয় সচেতনতা অত্যন্ত জরুরি। তিনি টাকা লেনদেনের সময় নোটের নিরাপত্তা সুতা, জলছাপ, রঙ পরিবর্তনশীল কালি ও উঁচু ছাপ পরীক্ষা করে আসল নোট শনাক্ত করার পরামর্শ দেন।

কর্মশালায় জালনোট শনাক্তকরণ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জালনোট প্রতিরোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝