Dhaka, Saturday | 23 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 23 May 2026 | English
আগামীকাল থেকে চলবে ‘ঈদ স্পেশাল’ ট্রেন
স্পোর্টস ও ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
শেষ হলো হজ ফ্লাইট, সৌদি আরবে ২৪ বাংলাদেশীর মৃত্যু
আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

শিশু রামিসার কবর জিয়ারতে দুই এমপি

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৪৪ পিএম  (ভিজিটর : ১০)

ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু রামিসার কবর জিয়ারত করেছেন দুই সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা।

শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালদি মোল্লাবাড়ি কবরস্থানে গিয়ে তারা কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জিয়ারতে অংশ নেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন,  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক একে এম এরাদাদ মানু।

এসময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি এ ঘটনা নিয়ে কোনো ধরনের রাজনৈতিক অপব্যবহার না করার আহ্বান জানান।

বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু বলেন, সরকার এ বিষয়ে আন্তরিক থাকলেও কেউ যেন এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি বলেন, দেশে শিশু নির্যাতনকারীদের কোনো স্থান নেই। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

জেলা পরিষদের প্রশাসক একে এম এরাদত মানু বলেন, শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে দ্রুততম সময়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি।

জিয়ারত শেষে তারা নিহত শিশুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবাব সদস্য মোশারফ হোসেন কুস্তি, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, মুন্সীগঞ্জের জেলা ছাত্রদলের সভাপতি জামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝