মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
বাজেট সভায় রাজস্ব আয় ধরা হয়েছে ৬০ লাখ, উন্নয়ন ১কোটি ৭০ লাখ এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২৫ লাখ এবং রাজস্ব উদ্ধৃত্ত ৫ লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পারভীন আক্তার, নুরজাহান আক্তার, মোসা, জোসনা, সদস্য মিছির আলী, মুক্তার হোসেন, উদ্যোক্তা আনিছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এফপি/অ