মৌলভীবাজারের কুলাউড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছিদ্দিকুল আলমের সভাপতিত্বে ও লিডার মো. ফেরদৌস মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।
উপজেলা বিএনপি নেতা সরওয়ার আলম বেলাল, মো: মোক্তার, সিরাজুল ইসলাম রাজু, রাজন আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সাংবাদিক মহি উদ্দিন রিপন, ইব্রাহিম আলী প্রমুখ।
সভায় দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা ও মহড়া দেয়া হয়। সভার পূর্বে শহরে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এফপি/জেএস