Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
শিরোনাম:

আদমদীঘিতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৯:১৭ পিএম  (ভিজিটর : ১৪৩)

বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ৫০০গ্রাম গাঁজাসহ তাছলিমা বেগম (৪৭) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বুধবার (২০ মে) বিকেলে উল্লেখিত পরিমাণ গাঁজাসহ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাছলিমা বেগম আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়াড কলোনির আনছার আলীর স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বিকেল ৪টার দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়াড কলোনি এলাকায় মাদক বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘খ’ সার্কেলের সদস্যরা তাছলিমা বেগমের বাড়িতে অভিযান চালান। এ সময় ৫০০গ্রাম গাঁজাসহ তাছলিমা বেগমকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝