Dhaka, Friday | 28 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 28 August 2026 | English
শিরোনাম:

শরীয়তপুরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ২:৪৯ পিএম  (ভিজিটর : ৯১)

শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাসির ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে নবাবগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং স্বাস্থ্যকর্মীদের আইনগত সুরক্ষা প্রদানের দাবি জানান তারা।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এ ধরনের ঘটনায় চিকিৎসাসেবার স্বাভাবিক পরিবেশ ব্যহত হচ্ছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে সাধারণ মানুষও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে বলে তারা মন্তব্য করেন।

মানববন্ধনে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলাইমান হোসেন মেহেদীসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের আয়োজন করে ইউএইচএফপিও ফোরাম।
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝