Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

মোহনগঞ্জে ভূমি মেলা উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭:০৬ পিএম  (ভিজিটর : ৩৯)

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে 
ভূমি মেলা-২০২৬ উদ্বোধনী, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে)  মোহনগঞ্জ  উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস  চত্তরে ১৯ মে হতে ২১ মে পর্যন্ত ভূমি মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন।

পরে এক বনাঢ্য র‍্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন, সহকারী কমিশনার ভূমি এমএ কাদের, অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন, উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান, উপজেলা প্রকৌশলী একরামুল হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান মৃধা, তহশীদার, মো: আব্দুস সামাদ সহ অন্যান্য সহনশীলদারগণ, উপজেলা ছাত্র দলের আহবায়ক রাকিব প্রমুখ।

বক্তাগণ বলেন-অনলাইনে ঘরে বসেই সবকিছু করা সম্ভব। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জেনে ভূমি সংক্রান্ত যেকোন প্রয়োজনীয় কাজ করা যাবে।

এক্ষেত্রে প্রতিটি নাগরিক ভূমিকা রাখতে পারে স্মার্ট সেবা বাস্তবায়নে। তাই সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সম্মেলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে ভূমি সেবা। তাই এ সেবা নিতে ও সেবা পেতে জনসাধারণকে আহ্বান জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝