Dhaka, Tuesday | 28 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 July 2026 | English
শিরোনাম:

টঙ্গীবাড়ীতে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:১৫ পিএম  (ভিজিটর : ৪১)

ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ভূমি বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসীফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতিষ চন্দ্র পাল, টঙ্গীবাড়ী থানার ওসি (তদন্ত) কাজী মাসুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) স্বপন মাতুব্বর, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য কে এম জহিরুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা ও আক্তার লাকুরিয়া, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আবুল হোসেন শেখ, যুবদল নেতা শাহজাহান বেপারী ও শামীম ঢালী, স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ ইসলাম সেন্টু, ছাত্রদল নেতা মাহাবুব মল্লিক ও তানভীর মল্লিকসহ ভূমি অফিসের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে ভূমি সেবা মেলা উপলক্ষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা এখন অনেক সহজ ও ডিজিটাল হয়েছে। নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে গ্রহণ করা যাচ্ছে। সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করতে ভূমি সেবা মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, ভূমি সংক্রান্ত প্রতারণা ও হয়রানি রোধে জনগণকে সরকারি নিয়ম মেনে সেবা গ্রহণ করতে হবে। পরে উপস্থিত সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝