Dhaka, Thursday | 21 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 21 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ নারী আটক

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:৪০ পিএম  (ভিজিটর : ৬২)

কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ মোছা. নাজমিন আক্তার (২২) নামে এক নারীকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাটিকাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক নাজমিন আক্তার যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। জব্দ করা গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে একটি অটোরিকশাযোগে ওই নারী আরও দুই ব্যক্তির সঙ্গে মাটিকাটা মোড়ে নামেন। পরে তারা গাইবান্ধাগামী একটি সিএনজি রিজার্ভ করে তাতে ওঠেন। এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তল্লাশি চালিয়ে নাজমিনের কাছে থাকা ৩টি ব্যাগ থেকে তিনটি গাঁজার প্যাকেট উদ্ধার করেন।

ঘটনার সময় সুযোগ বুঝে তার সঙ্গে থাকা দুই পুরুষ সহযোগী পালিয়ে যান। পরে খবর পেয়ে চিলমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীসহ উদ্ধারকৃত গাঁজা থানায় নিয়ে আসে।

চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিলমারী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝