Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

লালপুরে মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:১১ পিএম  (ভিজিটর : ৪২)

নাটোরের লালপুরে একটি ফাঁকা মাঠ থেকে সবজি কর্মকার (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার নর্থবেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পেছনের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সবজি কর্মকার উপজেলার বাহাদীপুর গ্রামের জান্টু কর্মকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে এলাকাবাসী মাঠের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে লালপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এখনো পর্যন্ত এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু—তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝