Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:৩৭ পিএম  (ভিজিটর : ১৮৭)

বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম।

রোববার (১৭ মে) বিকেলে আদমদীঘির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের নজরুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন (৩৩) ও পশ্চিম সিংড়া গ্রামের চঞ্চল প্রামানিকের ছেলে মাহি প্রামানিক (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত দুই মাদক কারবারিকে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম মাদক কারবারি সানোয়ার হোসেনকে ৪ মাস ও মাহি প্রামানিককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং উভয়কে ১শত টাকা করে জরিমানার আদেশ দেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝