Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

আদমদীঘিতে অভ্যন্তরীণ বোরা ধান-চাল সংগ্রহ অভিযান

প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৯:০৩ পিএম  (ভিজিটর : ১১৪)

বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ মে) বেলা ১১ টায় সান্তাহার সিএসডি খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে এই কর্মসুচী উদ্বোধন ও বক্তব্য রাখেন প্রধান অতিথি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

সান্তাহার খাদ্য গুদাম চত্বরে এক আলোচনা সভা আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল বাশার, সান্তাহার সিএসডি খাদ্য গুদাম ম্যানেজার তরিকুল ইসলাম, সহকারি ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, আদমদীঘি উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, পৌর চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, অত্র উপজেলায় এবার চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ১৯৮ মেট্রিক টন বোরো ধান,  ৪৯ টাকা কেজি দরে ১৪ হাজার ৭৬২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে মোট ১ হাজার মেট্রিক টন আতব চাল সংগ্রহ করা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝