Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৫:৫৫ পিএম  (ভিজিটর : ১০৬০)

বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় ফিরোজ হোসেন (১৩) নামের এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন। এসময় গুরুত্বর আহত হয় নিহান হোসেন (১৩) নামের আরও একজন।

বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১১ টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির মুরইল বাসট্যান্ডের পশ্চিমে বর্ষা ডিজিটাল স্কেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ হোসেন আদমদীঘি উপজেলার ডুমুরী গ্রামের জাহেরুল ইসলামের ছেলে ও আহত নিহান একই গ্রামের মিজানুর রহমানের ছেলে। ফিরোজ হোসেন মোটরসাইকেল মেকানিকের কাজ করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে আদমদীঘির মুরইল বাজারে সিনহা অটোজ নামক দোকানে মোটরসাইকেল মেকানিকের কাজ শেষে ফিরোজ হোসেন ও নিহান হোসেন নামের দুই কিশোর অ্যাপ্যাচি আট.টি.আর মোটরসাইকেল যোগে আদমদীঘি উপজেলার ডুমুরিগ্রাম তাদের নিজ বাড়ি ফিরছিল। তারা নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির মুরইল বাসট্যান্ডের পশ্চিমে বর্ষা ডিজিটাল স্কেলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে সড়কে মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়ে গুরুত্বর জখম হয়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজ হোসেন কে মৃত ঘোষনা করেন এবং গুরুত্বর আহত নিহানকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহত ফিরোজ হোসেনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝