Dhaka, Thursday | 14 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 14 May 2026 | English
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরুর পরিকল্পনা
পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি
সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ বাংলাদেশি হজযাত্রী
ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
শিরোনাম:

‘জীবনের ১৭টি বছর নষ্ট করেছি ৩ বিয়ে করে’

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৫:১৫ পিএম  (ভিজিটর : ২৯)

নিজের সংসার জীবন নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী মীরা বাসুদেবন। তিনি বলেন, ৩ বিয়ে করে জীবনের ১৭টি বছর নষ্ট করেছি। ২০০৩ সালে হিন্দি চলচ্চিত্র রুলস : পিয়ার কা সুপারহিট ফর্মুলায় মিলিন্দ সোমানের বিপরীতে তিনি অভিনয় করে নজর কেড়েছিলেন। এরপর তিনি মালয়ালম চলচ্চিত্রে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন।

বৃহস্পতিবার (১৪ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আক্ষেপ করে জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, যেসব মানুষ আমাকে কখনোই গুরুত্ব দেয়নি, তাদের পেছনে জীবনের মূল্যবান সময় নষ্ট করেছি। মীরা বলেন, আমি প্রায়ই আমার ছেলেকে বলি... জীবনের ১৭টা বছর আমি তিনটি বিয়ে করে নষ্ট করেছি। ওই সময়টা যদি বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাতাম, তাহলে আরও অনেক কিছু অর্জন করতে পারতাম। সিনেমা, ফিটনেস কিংবা নিজের জন্য একটি সুন্দর সামাজিক পরিমণ্ডল গড়ে তোলার মতো প্রিয় বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে পারতাম।

তিনি বলেন, আমি আমার জীবন দিয়ে আরও অনেক কিছু করতে পারতাম, কিন্তু পারিনি। বাবা, মা ও বোনের সঙ্গে অনেক সময় কাটাতে পারতাম। তার বদলে আমি সেই সময় অন্যদের পেছনে নষ্ট করেছি... এমন মানুষের সঙ্গে সম্পর্কে থেকে এত সময় নষ্ট করেছি, যারা কখনোই আমাকে সত্যিকারের গুরুত্ব দেয়নি বা সম্মান করেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, মীরার নিজের জীবনে আক্ষেপের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে চলতি বছরের শুরুতে তিনি মুভি ওয়াল্ড মিডিয়াকে বলেছিলেন, আমি আগেই মেনে নিয়েছিলাম যে এসব ঘটনা ঘটবে। আমি ভুল করেছি, আর লুকানোর কিছু নেই। এখন আমাকে জীবন নিয়ে সামনে এগোতে হবে। বর্তমানে আমি ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত এবং জীবনে খুব সুখী। এখন আমি জীবনের এক সুন্দর সময় পার করছি।

মীরা বাসুদেবন ২০০৫ সালে চিত্রগ্রাহক অশোক কুমারের ছেলে বিশাল আগরওয়ালকে বিয়ে করেন। তবে ২০১০ সালের জুলাইয়ে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১২ সালে তিনি মালয়ালম অভিনেতা জন কোকেনকে বিয়ে করেন। তাদের সংসারে একটি ছেলে রয়েছে। ২০১৬ সালে তাদেরও বিচ্ছেদ হয়।

পরবর্তীতে ২০২৪ সালের মে মাসে তিনি চিত্রগ্রাহক বিপিন পুথিয়ানকামকে বিয়ে করেন। কিন্তু ২০২৫ সালের আগস্টে তাদের সম্পর্কেরও ইতি ঘটে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝