Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তার

প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:২৫ পিএম  (ভিজিটর : ৩১১)

কুলাউড়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মিস সানজিদা আক্তার। 

তিনি মঙ্গলবার (১২ মে) থেকে অফিসে প্রথম কর্মদিবস শুরু করেন।
তার এই যোগদানের ফলে ২য় বারের মতো আবারো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা পেলো কুলাউড়া।

এর আগে তাহসিনা বেগম প্রথম নারী ইউএনও হিসেবে কুলাউড়ায় দায়িত্ব পালন করেছিলেন। যিনি বর্তমানে শরিয়তপুর জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন।

বিসিএস ৩৭ তম ব্যাচের কর্মকর্তা সানজিদা আক্তার চাকরি জীবনে বিসিএস ক্যাডার হয়ে প্রথমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এরপর রাজনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন শেষে চলতি বছরে জাতীয় নির্বাচনের সময় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মাত্র ২১ দিন দায়িত্ব পালন করেন। এবং সর্বশেষ কুলাউড়া উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের জন্য বিভাগীয় কার্যালয় থেকে গত ৩০ এপ্রিল প্রজ্ঞাপন জারি করা হলে ১২ মে সানজিদা আক্তার কুলাউড়ায় যোগদান করেন।

এদিকে সদ্য বিদায়ী  ইউএনও মোঃ মহিউদ্দিন গত ১১ মে (সোমবার) কুলাউড়ায় শেষ কর্মদিবস পালন করে সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের জন্য কুলাউড়া ত্যাগ করেন।

কুলাউড়ায় যোগদান করে নবাগত ইউএনও সানজিদা আক্তার কুলাউড়া বাসীর সকলের সহযোগিতা কামনা করেন এবং তার উপর অর্পিত এ দায়িত্ব সততার সহীত পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝