Dhaka, Sunday | 10 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 10 May 2026 | English
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
বিশ্ব মা দিবস আজ
রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

বিশ্ব মা দিবস

বিশেষ সম্মাননা পাচ্ছেন ববিতা

প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬, ২:০২ পিএম  (ভিজিটর : ২৪)

বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা ‘মা পদক ২০২৬’ পেতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী ববিতা।

আজ রবিবার (১০ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

‘আলী-রূপা ফাউন্ডেশন’-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল সন্তানদের মায়েদের সম্মান জানানো হবে।

সংগঠকদের মতে, চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার পাশাপাশি বাস্তব জীবনে একজন দায়িত্বশীল ও আদর্শ মা হিসেবে অনিককে বড় করে তোলার জন্যই ববিতাকে এ স্বীকৃতি দেওয়া হচ্ছে। 

সম্মাননা পেয়ে ববিতা বলেন, অভিনেত্রী হিসেবে অনেক পুরস্কার পেলেও মা হিসেবে পাওয়া এই স্বীকৃতি তাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে।

তিনি বলেন, একজন নারীর জীবনে মাতৃত্বই সবচেয়ে বড় অর্জন।

এর আগে তিনি একুশে পদকসহ দেশের ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সম্মাননা অর্জন করেছেন।

বাংলা চলচ্চিত্রে তিন শতাধিক সিনেমায় অভিনয় করা ববিতা দীর্ঘ ক্যারিয়ারে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা স্বীকৃতি অর্জন করেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝