Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
শিরোনাম:

মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:০২ পিএম আপডেট: ০৯.০৫.২০২৬ ৮:৩১ পিএম  (ভিজিটর : ৪৯৩)

মাদারগঞ্জ–সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে জামালপুরের মাদারগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

শনিবার (৯ মে) সকাল ১০ টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 'মাদারগঞ্জের সর্বস্তরের জনগণ' ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। দেড় ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন- মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, মাদারগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন তালুকদার লেমন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরহাদ হোসেন, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী লেমন মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
 
মানববন্ধনে বক্তারা বলেন, মাদারগঞ্জ–সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, পাশাপাশি শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন সেবায় রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে।

তারা আরও উল্লেখ করেন, ২০২২ সালের মার্চে সেতু কর্তৃপক্ষের একটি বিশেষজ্ঞ দল এ রুটে প্রাথমিক ট্রাফিক সার্ভে সম্পন্ন করেছে। এখন দ্রুত প্রকল্প অনুমোদন দিয়ে বাস্তবায়নের দাবি জানান তারা।

বক্তারাদের দাবি, মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়িত হলে জামালপুর-বগুড়াসহ উত্তরাঞ্চলের প্রায় ১৬টি জেলার অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝