Dhaka, Tuesday | 5 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 5 May 2026 | English
নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ
শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের র্মৃত্যু
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
শিরোনাম:

এই জয় আমার কাছে ব্যক্তিগত: মিমি

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:২৪ পিএম  (ভিজিটর : ২২)

পশ্চিমবঙ্গের রাজনীতিতে পালাবদলের আবহে নজর কেড়েছে টলিপাড়ার তারকাদের প্রতিক্রিয়া। বিশেষ করে আরজি কর-কাণ্ডের নির্যাতিতার মায়ের নির্বাচনী জয়ে সামাজিক মাধ্যমে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তী। ৪ মে নির্বাচনী ফলাফল প্রকাশের পর তিনি এই জয়কে ‘ব্যক্তিগত জয়’ বলে উল্লেখ করেছেন।

আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার শুরু থেকেই সোচ্চার ছিলেন মিমি চক্রবর্তী।

দোষীদের কঠোর শাস্তির দাবিতে তিনি যেমন পথে নেমেছিলেন, তেমনই সামাজিক মাধ্যমেও সরব হয়েছিলেন। এই প্রতিবাদের কারণে তাকে নানা ধরনের কুরুচিকর মন্তব্য ও হুমকির শিকার হতে হয়েছিল। তবে কোনো রক্তচক্ষু তাকে দমাতে পারেনি। নির্ভীক মিমি তখন বলেছিলেন, ‘আমাকে হুমকি দিয়ে লাভ নেই, লড়াই চলবে।’

২০১৬ সালের নির্বাচনে পানিহাটি থেকে বিজেপির টিকিটে লড়া নির্যাতিতার মা এবার জয়ী হওয়ার পর মিমি তার খবরটি শেয়ার করেন। তিনি লেখেন, ‘এই জয়টা আমার কাছে খুব ব্যক্তিগত মনে হচ্ছে। তবে কোনো জয়ই আপনার (মায়ের) সেই অপূরণীয় ক্ষতির প্রতিদান হতে পারে না।’

উল্লেখ্য, ২০১৯ সালে তৃণমূলের টিকিটে যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মিমি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝