Dhaka, Monday | 4 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 4 May 2026 | English
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের র্মৃত্যু
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
কৃষকের স্বপ্ন এখন পানির নিচে
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
শিরোনাম:

তাহিরপুরে ইয়াবাসহ আটক ১

প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৫৮ পিএম  (ভিজিটর : ১১৮)

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ৪২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা সম্রাট ফয়সাল (৩২)'কে ফের আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
‎রবিবার রাত সাড়ে ১০ টার সময় উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাতারগাঁও কালিপুর পাকা রাস্তায় ইয়াবা ব্যবসায়ী ফয়সালকে আটক করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
‎এর সত্যতা নিশ্চিত করে এস আই নাজমুল ইসলাম বলেন, রবিবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পাতারগাঁও বাজার থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে একজন বাদাঘাট বাজারে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান ডিউটি কালীল পাতারগাঁও বাজার সংলগ্ন কালিপুর এলাকায় অবস্থানকালে ইয়াবা ব্যবসায়ী ফয়সাল পুলিশ দেখেই সে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নাজমুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স তাকে দাওয়া করে বাদাঘাট ইউনিয়নের কালিপুর গ্রামের আক্তার হোসেনের বসত বাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তার উপর তাকে আটক করে। 

এ সময় ফয়সালের দেহ তল্লাশি করে প্যান্ট এর সামনের ডান পকেট সাদা কাগজে মোড়ানো ৪২ (বিয়াল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এবং ইয়াবা বিক্রয়ের ১৪ হাজার ১০০ টাকা, ইয়াবা বিক্রয়ের কাজে ব্যবহৃত (গ) ০১ (এক) টি কালো রংয়ের ইয়ামাহ এমটি-১৫ মোটরসাইকেল জব্দ করে। এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি আমিনুর ইসলাম বলেন, ইয়াবা ব্যবসায়ী ফয়সালের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সুনামগঞ্জ জেল কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। ফয়সাল এর আগে ইয়াবাসহ ধরা পরেছিল। তার নামে আরও একটি মাদকের মামলা আছে।
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝