Dhaka, Sunday | 3 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 3 May 2026 | English
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আভাস
শিরোনাম:

কন্ট্র্যাক্ট ম্যারেজে মৌসুমী

প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৪:২৮ পিএম  (ভিজিটর : ৪২)

এক সময়ের দাপুটে চিত্রনায়িকা মৌসুমী বর্তমানে প্রবাসে স্থায়ী। দেশের বাইরে থাকলেও এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’। বাস্তবধর্মী গল্পে নির্মিত এই সিনেমাটি আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

হাসান জাহাঙ্গীরের নির্মাণে সিনেমাটির গল্প গড়ে উঠেছে বিদেশের মাটিতে একজন নারীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে।

এতে দেখানো হয়েছে, বাংলাদেশে স্বামী রেখে বিদেশে গিয়ে এক নারীর দ্বিতীয় বিয়ে এবং সেই সিদ্ধান্তকে ঘিরে জটিলতা।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, গল্পটির মূল উদ্দেশ্য নারীর মর্যাদা ও সম্মান তুলে ধরা, পাশাপাশি প্রবাস জীবনে টিকে থাকার কঠিন বাস্তবতাকে ফুটিয়ে তোলা। সিনেমার ঘটনাগুলো বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত বলেও জানা গেছে।

সিনেমাটির প্রায় ৮০ শতাংশ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে এবং বাকি অংশ সম্পন্ন হয়েছে বাংলাদেশে।

বলা দরকার, মৌসুমীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ‘সোনার চর’ সিনেমাতে। প্রায় দুই বছর বিরতির পর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ এর মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

এফপি/অ 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝