Dhaka, Tuesday | 8 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 8 September 2026 | English
শিরোনাম:

কাউনিয়ায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ৫:৪৯ পিএম  (ভিজিটর : ১৮৫)

রংপুরের কাউনিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় কুর্শা ও হারাগাছ ইউনিয়নে ১৫০০ মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে কুর্শা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ সড়কের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. মেজবাহুর রহমান, কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, ঠিকাদার প্রতিনিধি মো. অহিদুল ইসলাম ও মো. মিল্টন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। সংশ্লিষ্টরা জানান, হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামে কুদ্দুসের দোকান হতে গুলগুলি বাজার পর্যন্ত ১০০০ মিটার এবং কুর্শা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে শটিপাড়া জামে মসজিদ হতে সাইদের বাড়ির পাশে ও ইন্দ্রার মোড়ের হাফিজার রহমানের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার হেরিং বোন্ড (এইচবিবি) সড়ক কার্যাদেশ মূল্য ১,১৯,৮৯,৮৬৬.৮০৮ টাকা ব্যয়ে বাস্তবায়ন করছে এফএন এন্টারপ্রাইজ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝