Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
শিরোনাম:

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৬:৫৩ পিএম  (ভিজিটর : ১৪৩)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফারিহা (১২) ও টুম্পা  (৮) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে ও টুম্পা একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে। তারা উভয়ে সোনাবো এলাকার আলাউদ্দিন ও মমিন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক দেড়টার দিকে সোনাবো এলাকার মতিন মিয়াদের পুকুরের পাশে খেলাধুলা করছিল শিশু ফারিয়া ও টুম্পা। এক পর্যায়ে তারা পুকুরের কিনারায় গেলে অসাবধানতায় সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে স্থানীয় কয়েকজন দেখতে পেলে তারা পুকুর নেমে  শিশু ফারিহা ও টুম্পার মরদেহ উদ্ধার করেন।

দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝