নওগাঁর রাণীনগরে বাসার সামনে থেকে একটি ১৫০সিসি টিভিএস আরটিআর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলা সদরের রাণীনগর মাস্টারপাড়া এলাকায় এই চুরির ঘটনাটি ঘটে।
মোটরসাইকেলের মালিক আমিনুল ইসলামের বাড়ি উপজেলা সদরের মধ্য রাজাপুর গ্রামে। তিনি রাণীনগর মাস্টারপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।
আমিনুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে বাসার সামনে মোটরসাইকেলটি রেখে বাসায় যাই। মাত্র তিন মিনিট সময়ের মধ্যে এক চোর আমার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। মোটরসাইকেলটি নীল রঙের। যার লাইসেন্স নম্বর নওগাঁ ল-১১-৮১২৩। এ ঘটনায় রাণীনগর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এফপি/জেএস